সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়া ইউএনও’র বিরুদ্ধে মিথ্যে অভিযোগে নারীর ফেসবুকে লাইভ সাইবার সুরক্ষা আইনে মামলা ​ঝালকাঠিতে সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ১৬ লাখ ২৩ হাজার টাকার চেক বিতরণ বাবুগঞ্জে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড জীবননগরে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর সংবাদ সম্মেলন ঝালকাঠিতে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে নজরুল জন্মজয়ন্তী উদযাপন: ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেম, লঞ্চে ধর্ষণ করে পালিয়েছে প্রতারক যুবক অবৈধ ট্রলিংয়ে ধ্বংস হচ্ছে সমুদ্রের মৎস্যসম্পদ, মহিপুরে জেলেদের সংবাদ সম্মেলন বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ইদিলকাঠী বাহেরচর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত রাকিবুল হাসান খান

অবৈধ ট্রলিংয়ে ধ্বংস হচ্ছে সমুদ্রের মৎস্যসম্পদ, মহিপুরে জেলেদের সংবাদ সম্মেলন

মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার)
  • আপডেট সময় : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং, নিষিদ্ধ জাল ও আধুনিক প্রযুক্তির অপব্যবহারের কারণে সামুদ্রিক মৎস্যসম্পদ দ্রুত ধ্বংস হচ্ছে বলে অভিযোগ করেছেন মহিপুর উপকূলের জেলেরা। বৃহস্পতিবার সকালে মহিপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অবৈধ ট্রলিং বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

লিখিত বক্তব্যে জেলে বেলাল মাঝি বলেন, বটম ট্রলিং, ফিশ ফাইন্ডার, জিপিএস ও রাডারের ব্যবহার এবং বেহুন্দিসহ নিষিদ্ধ জালের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করায় মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস হচ্ছে। পাশাপাশি অবৈধ ট্রলারগুলো সাধারণ জেলেদের জাল কেটে ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

বক্তারা জানান, সমুদ্রে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় উপকূলীয় জেলেরা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। অনেকেই ঋণের বোঝা সামলাতে না পেরে পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন।

সংবাদ সম্মেলন থেকে অবৈধ ট্রলিং বন্ধে কঠোর আইন প্রয়োগ, নিয়মিত অভিযান, নিষিদ্ধ জাল জব্দ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন জেলেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অবৈধ ট্রলিংয়ে ধ্বংস হচ্ছে সমুদ্রের মৎস্যসম্পদ, মহিপুরে জেলেদের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬