সংবাদ শিরোনাম ::
বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

১২ দফা দাবিতে ওজোপাডিকো শ্রমিক-কর্মচারীদের কঠোর আন্দোলনের ঘোষণা

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

filter: 109; fileterIntensity: 0.29; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.6.1.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওজোপাডিকোকে (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, গ্রাহক সেবার মান উন্নয়ন এবং শ্রমিক-কর্মচারীদের সমস্যা সমাধানের লক্ষ্যে ১২ দফা দাবি জানিয়েছে ‘পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’। এই দাবি আদায়ে ২১টি জেলাজুড়ে ধারাবাহিক কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।আন্দোলনের অংশ হিসেবে শনিবার (২৭ জুন) সকালে ঝালকাঠি ওয়েস্ট জোন বিদ্যুৎ বিভাগের সামনে কর্মী সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২১৯ ও ২৩০ ধারা অনুযায়ী উত্থাপিত ১২ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:
ওজোপাডিকোর কর্মদক্ষতা বাড়িয়ে প্রতিষ্ঠানকে লাভজনক করা এবং গ্রাহক সেবার মান উন্নয়ন।
চাকরির শর্তাবলি উন্নয়ন ও অর্গানোগ্রাম সংশোধন।
নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা।
১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন বেতন স্কেল কার্যকর করা।বিদ্যমান বেতন বৈষম্য দূরীকরণ ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা।বিতর্কিত আউটসোর্সিং কর্মী নিয়োগ প্রক্রিয়া বাতিল করা।
ঝালকাঠি ওয়েস্ট জোন বিদ্যুৎ বিভাগের সামনে শনিবার সকালে মানববন্ধনে উপস্থিত ছিলেন সিবিএ’র ঝালকাঠি জেলার সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক মো. মিরাজ শরীফ, সহ-সাধারণ সম্পাদক মাছুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসেন ও সদস্য ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “ওজোপাডিকোর সম্পদ রক্ষা এবং প্রতিষ্ঠানের সেবার মান নিশ্চিত করতেই আমরা এই যৌক্তিক দাবিগুলো উত্থাপন করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।”

বক্তারা বলেন আমাদের বিদ্যুৎ বিভাগে এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষররা রয়েছে তারা বর্তমান সরকারের ভালো কিছু চায়না।তারা সব সময় সরকারকে বেকায়দায় ফেলতে বিদ্যুৎ বিভাগে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ১ জুলাই ওজোপাডিকোর প্রধান কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১২ দফা দাবিতে ওজোপাডিকো শ্রমিক-কর্মচারীদের কঠোর আন্দোলনের ঘোষণা

আপডেট সময় : ০৯:৪০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬