ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী ঝালকাঠিতে গ্রাম আদালত সেবার সচেতনতায় বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত বাবুগঞ্জে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে ব্র্যাকের হাঁস-মুরগি বিতরণ। বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠিতে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ঝালকাঠিতে অসোহায় মেধাবী শিক্ষার্থীকে নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন আনিছুর রহমান তাপু দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, ম্যাগাজিন,গুলিসহ ভারতীয় গাঁজা উদ্ধার সুগন্ধা নদীতে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা বাবর। রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ

ঝালকাঠিতে গ্রাম আদালত সেবার সচেতনতায় বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি জেলার সদর উপজেলার ০৫নং কীর্ত্তিপাশা ইউনিয়নে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, র‍্যালি ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ আঃ রহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, গ্রাম পুলিশ, স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সভাপতি ইঞ্জিঃ আঃ রহিম মিয়া বলেন:
“বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও প্রান্তিক মানুষের জন্য সহজে, স্বল্প খরচে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা। জনগণকে এই সেবা সম্পর্কে সচেতন করতেই আজকের এই ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনীর আয়োজন।”

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও এর সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা সমন্বয়কারী মোঃ গোলাম রব্বানী। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি পরবর্তী পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সমাপনী বক্তব্যে ইউপি চেয়ারম্যান আহ্বান জানিয়ে বলেন, এলাকায় ছোটখাটো কোনো বিরোধ সৃষ্টি হলে থানায় বা উচ্চ আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে তা নিষ্পত্তি করার মানসিকতা তৈরি করতে হবে। তিনি গ্রাম আদালতের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।
পরিশেষে, উপস্থিত বক্তারা ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর সার্বিক সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে গ্রাম আদালত সেবার সচেতনতায় বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬