সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাল বাবুগঞ্জ ছাত্রদল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল।

গত ৪ জুন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দীনের বরিশালস্থ বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফেরদাউস হোসেন, ছাত্রদল নেতা মো. সাগরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে আতিকুর রহমান আল আমিন বলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দীনের মনোনয়ন বরিশাল অঞ্চলের নেতাকর্মীদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক শিক্ষা গুরু অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দীনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করছি। তাঁর নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।

এ সময় বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দীনকে সংগ্রামী শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানানো হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দীনের নেতৃত্ব ও অভিজ্ঞতা জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাল বাবুগঞ্জ ছাত্রদল

আপডেট সময় : ০৩:৫০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬