সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​আসাদুজ্জামান শেখ, বরিশাল:

বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাটকা ও সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ভুখাইনগর নদীতে অভিযান চালিয়ে মাছ ভর্তি একটি ট্রলার আটক করা হয়।

​অভিযান সূত্রে জানা গেছে, বরিশাল জেলা মৎস্য অফিসের জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) ড. মোঃ হাদিউজ্জামানের দিকনির্দেশনায় সহকারী মৎস্য কর্মকর্তা আলী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আমজাদ হোসেন।

​যৌথ বাহিনীর তৎপরতায় আটককৃত ট্রলারটি থেকে প্রায় ২০ মণ (৪০০ কেজি জাটকা ইলিশ এবং ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ) অবৈধ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এই মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ-গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

​”সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে বিভিন্ন নদীতে মাছ ধরে দেশের সম্পদ নষ্ট করছে এবং আইনকে অবমূল্যায়ন করছে। তাদের প্রতিহত করতেই গোপন সংবাদের ভিত্তিতে আমরা কোস্টগার্ডের চৌকস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করি এবং সফল হই।”

— ড. মোঃ হাদিউজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও), বরিশাল।
​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারের দেওয়া প্রজ্ঞাপন ও আইন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। অসাধু জেলেরা চুরি করে দেশের সম্পদ নষ্ট করার চেষ্টা করলেও আমরা তা কঠোরহস্তে বাধা দেব এবং তাদের আটক করব। আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে; কোনো ধরনের অবৈধ মৎস্য শিকারিকে ছাড় দেওয়া হবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ

আপডেট সময় : ০৭:৫১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬