ঝালকাঠিতে নারী সহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১০:৩২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি:ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভরতকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত শাহানাজ বেগম (৪২) ভরতকাঠি এলাকার হানিফ হাওলাদারের স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শাহানাজ বেগমের কাছ থেকে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
এ ঘটনায় ডিবির এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
অন্য দিকে একই দিন সকাল ১১ টার দিকে ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের আগরবাড়ি বাজার এলাকা থেকে পৌর সভার বিকনা এলাকার মৃত খালেক কাজীর ছেলে মোঃ রুবেল কাজী ( ৩৫)কে ১ শ গ্রাম গাঁজা সহ আটক করে যার বাজার মূল্য আনুমানিক ৩ হাজার ৫ শত টাকা আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এস আই তরিকুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন মামলা নম্বর ২০।
জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি ও নলছিটিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ১ কেজি ১ শ গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন ঝালকাঠি জেলা কে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।




















