কুমিল্লা দাউদকান্দি ট্রাক দুর্ঘটনায় নিহতদের পরিবারে প্রধানমন্ত্রীর অনুদান চেক বিতরণ
- আপডেট সময় : ০৩:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে সংঘটিত মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় নিহত দিনাজপুরের বিরামপুর বাসিন্দাদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দুপুরে বিরামপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং সরকারের এই সহায়তাকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
চেক বিতরণ শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

























