সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বাবুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিলন্দিয়া রাস্তার মাথা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এ ঘটনায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলি ড্রাইভারদের থাকার একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী হুমায়ুনের ডেকোরেটরের দোকান, হাকিম সরদারের টেইলার্সসহ আশপাশের আরও ৩-৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান জাস্টিসের নেতৃত্বে স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

আপডেট সময় : ০৫:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬