সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ৫ কেজি ইলিশের পোনা সহ আটক ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি: ঝালকাঠি শহরের সাধনার মোড়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা এর যৌথ অভিযানে অবৈধ ভাবে ইলিশের পোনা বিক্রি করার সময় ৫ কেজি ইলিশের পোনা সহ এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয় ।
আটককৃত মাছ ব্যবসায়ী পুর্বকাঠি এলাকার মৃত গোপাল চন্দ্র মালোর ছেলে গোবিন্দ চন্দ্র মালো।
আটককৃত মাছ ব্যবসায়ীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতে এক হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত মাছের রেণু দুস্তদের মাঝে বিতরণ করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন কাজকির নামে অবৈধভাবে ইলিশ মাছের পোনা বিক্রি করার সময় এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।পরে তাকে সতর্ক করে অর্ছেথ দন্ড প্রদান করা হয়।আমাদের অভিযান অব্যাহত থাকবে।




















