সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশালে মেয়াদোত্তীর্ণ কিট ও সনদবিহীন ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার এবং প্রয়োজনীয় সনদ না থাকার অভিযোগে আটটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে মোট ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।Newspapers

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

অভিযান সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, সেগুলো হলো—
আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার: ৪০ হাজার টাকা
হেলথ এইড মেডিক্যাল সার্ভিসেস: ১০ হাজার টাকা
নোভা মেডিক্যাল সার্ভিসেস: ১০ হাজার টাকা
ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার: ৪৫ হাজার টাকা
বরিশাল সিটি জেনারেল হাসপাতাল: ২০ হাজার টাকা
গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার: ৭ হাজার টাকা
নিউ বেবিলন মেডিক্যাল সার্ভিসেস: ৫০ হাজার টাকা
রংধনু ডায়াগনস্টিক সেন্টার: ১ লাখ টাকা

অভিযানকালে জেলা এনএসআই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ–এর রিজার্ভ ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।বরিশাল সংবাদ অ্যাপ

অধিদফতর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে মেয়াদোত্তীর্ণ কিট ও সনদবিহীন ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৭:০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬