সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বিরামপুরে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই: ৪ যুবক আটক, ৩ জন পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মহাসড়কের ওপর এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, পাশের ফুলবাড়ি শহরের স্বর্ণ ব্যবসায়ী মানিক দত্ত সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিরামপুর থেকে সোনার পাত নিয়ে ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে উপজেলার শালবাগান ঢিপি মোড় এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তার পথরোধ করে। এ সময় তারা তাকে মারধর করে প্রায় ৮ ভরি ৪ আনা স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ব্যবসায়ীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। পরে পালানোর সময় রতনপুর এলাকায় আরও দুজনকে ধরে ফেলা হয়।
আটককৃতরা হলেন— আল রেহমান অরণ্য (২০), আরিফুল ইসলাম আরিফ (২০), সাগর রহমান (২৪) ও আশিক (২৬)। তারা সবাই বিরামপুর শহর ও আশপাশ এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আটক চারজনসহ মোট সাতজনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকি তিন আসামি বর্তমানে পলাতক রয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত স্বর্ণ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই: ৪ যুবক আটক, ৩ জন পলাতক

আপডেট সময় : ০৬:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬