সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

অবৈধ ইটেরভাটা চালানোর অপরাধে জরিমানা…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রফিকুল ইসলাম মৃধা (কলাপাড়া প্রতিনিধি)

কলাপাড়া উপজেলার নাচনাপাড়া এলাকায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে চার লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে মেসার্স ভাই ভাই ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস ও মেসার্স দেশ ব্রিকস-এ তিনটি ইটভাটায় লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা, ড্রাম চিমনি ব্যবহার এবং অনুমতি ছাড়া টপ সয়েল কাটার প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর এবং সহকারী বন সংরক্ষকের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালতের আদেশে তিনটি ইটভাটাকে সর্বমোট ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে ভাটাগুলোতে মজুত থাকা কাঁচা ইট, প্রস্তুতকৃত ইট, ড্রাম চিমনি ও ভাটার চুল্লি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক দিকনির্দেশনা এবং উপজেলা নির্বাহী অফিসার কলাপাড়ার সহায়তায় অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অবৈধ ইটেরভাটা চালানোর অপরাধে জরিমানা…

আপডেট সময় : ০৬:০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬