অবৈধ পন্থায় স্কুল চালানোর অভিযোগে কলাপাড়ায় অর্নিবান স্কুল সিলগালা
- আপডেট সময় : ০৫:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম মৃধা ,কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বাসষ্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় অর্নিবান স্কুলটি সিলগালা করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বুধবার বিকেলে স্কুলটি সিলগালা করা হয়।
স্কুলটির পাঠদানে শিক্ষাবোর্ডের কোন অনুমতি না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে স্কুলটি সাইডবোর্ড নামিয়ে সিলগালা করা হয়। এ স্কুলটির পরিচালক মো.শাহিন মিয়া।
অবৈধ উপায়ে তিনি স্কুলটি পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।
অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদের সহযোগী হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান জানান, স্কুলটি অন্য স্কুল থেকে রেজিষ্ট্রশনে করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া, পাঠদানে বোর্ডের কোন অনুমতি না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারনে স্কুলটি সিলগালা করে দেয়া হয়।




















