সংবাদ শিরোনাম ::
নবাগত ইউএনও তানজিনা খাতুনকে বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান)-এর ফুলেল শুভেচ্ছা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০১:১০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান)।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম মন্ডলের নেতৃত্বে সাংবাদিকরা ইউএনওকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় নবাগত ইউএনও তানজিনা খাতুন সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। তিনি বিরামপুর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকরাও উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

























