সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

নারী শিক্ষা জাতির অগ্রগতির ভিত্তি: এমপি জয়নুল আবেদীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
নারী শিক্ষা জাতির অগ্রগতির অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, একটি শিক্ষিত মেয়ে একটি শিক্ষিত পরিবার গড়ে তোলে, আর শিক্ষিত পরিবারই গড়ে তোলে একটি সমৃদ্ধ জাতি।

শুক্রবার (১৭ এপ্রিল) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি জয়নুল আবেদীন আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমান প্রজন্মের মেয়েদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে সরকার অবকাঠামোগত উন্নয়নসহ নানা উদ্যোগ গ্রহণ করছে। এ সময় তিনি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের সামনের সড়ক অতি দ্রুত কার্পেটিং এবং বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করার ঘোষণা দেন।

রহমতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিকদার এইচ এম লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল, এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, নজরুল ইসলাম বাদশা, যুবদলের সভাপতি রাকিবুল হাসান খান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নারী শিক্ষা জাতির অগ্রগতির ভিত্তি: এমপি জয়নুল আবেদীন

আপডেট সময় : ০৬:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬