সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশালে এনএসআই’র তথ্যে অভিযান, অবৈধ তেল মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল মহানগরীর বাজার রোড এলাকায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাইসেন্সবিহীন মজুদ এবং অনিয়মের প্রমাণ পাওয়ায় মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাজার রোড এলাকার “মেসার্স মোল্লা ব্রাদার্স” নামক প্রতিষ্ঠানের মালিক শুক্কুর মোল্লাকে মজুদের বৈধ লাইসেন্স ছাড়া নিজস্ব গোডাউনে ৯০ ব্যারেল ভোজ্য তেল মজুদ করার অপরাধে কৃষি বিপণন আইন, ২০০৮ অনুযায়ী ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকার “মেসার্স আবির ব্রাদার্স” নামের আরেকটি প্রতিষ্ঠানের মালিক সন্তোষ মিত্র খুচরা ব্যবসার লাইসেন্স ব্যবহার করে নিজ বাসার গোডাউনে অবৈধভাবে ৫০ ব্যারেল ভোজ্য তেল এবং ১৩ দশমিক ৭৫ টন চিনি মজুদ করেন। এ অপরাধে তাকে একই আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের ওপর গোপন নজরদারি চালানো হচ্ছিল। পরে বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসনকে অবহিত করা হলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায় এবং তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

অভিযানে এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে যারা অবৈধ মজুদে জড়িত, তাদের বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে এনএসআই’র তথ্যে অভিযান, অবৈধ তেল মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৪:৩৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬