সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

জ্বালানি সংকটে বিপর্যস্ত মীরগঞ্জ ফেরি ও ট্রলার চলাচল, লোকসানের আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গুরুত্বপূর্ণ ফেরিঘাটে তীব্র জ্বালানি তেলের সংকটে ফেরি ও ট্রলার চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

প্রয়োজনীয় তেল সরবরাহ না থাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। এতে একদিকে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ, অন্যদিকে লোকসানের মুখে পড়ছেন সংশ্লিষ্টরা।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন একটি ফেরি সচল রাখতে প্রায় ২৫০ থেকে ২৬০ লিটার তেলের প্রয়োজন হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২০০ লিটার। ফলে দৈনিক ৫০ থেকে ৬০ লিটার তেলের ঘাটতি তৈরি হচ্ছে। এভাবে সপ্তাহ শেষে ঘাটতি ৩০০ লিটারের বেশি হয়ে যাচ্ছে, যা ফেরি চলাচলের স্বাভাবিক সময়সূচি ভেঙে দিচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবেই মীরগঞ্জ ফেরিঘাটে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় সরবরাহ না থাকায় প্রতিদিনই ফেরি চলাচলে অনিয়ম দেখা দিচ্ছে।

এ বিষয়ে ফেরির ইজারাদার প্রতিষ্ঠানের পরিচালক রাকিবুল ইসলাম মামুন বলেন, প্রতিদিন প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় ফেরি পরিচালনা ব্যাহত হচ্ছে। এভাবে চলতে থাকলে খুব শিগগিরই ফেরি চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

অপরদিকে, একই ঘাটে যাত্রী পারাপারের জন্য ব্যবহৃত ট্রলারগুলোও তীব্র সংকটে পড়েছে। ট্রলার চালাতে প্রতিদিন প্রায় ৬০ লিটার তেলের প্রয়োজন হলেও তারা কোনো আনুষ্ঠানিক সরবরাহ পাচ্ছে না। স্থানীয় দোকান থেকে ২০-২৫ লিটার তেল সংগ্রহ করে আংশিকভাবে কার্যক্রম চালানো হলেও এতে নিয়মিত ট্রিপ ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চালকরা।

ট্রলার সংশ্লিষ্টরা জানান, তেলের অভাবে প্রতিদিন কয়েকটি ট্রিপ বাতিল করতে হচ্ছে। এতে প্রতিদিন হাজার হাজার টাকার লোকসান গুনতে হচ্ছে এবং যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।

এ পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় তেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঘাট সংশ্লিষ্টরা। অন্যথায় ফেরি ও ট্রলার পারাপার ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, ঘাট কর্তৃপক্ষকে প্রতিদিন ২০০ লিটার তেল সরবরাহ করা হচ্ছে। অতিরিক্ত চাহিদা থাকলে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কামিনী ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, দেশের সার্বিক জ্বালানি সংকটের কারণে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, এ সমস্যা শুধু বাবুগঞ্জেই নয়, দেশব্যাপী রয়েছে। তারপরও আমরা সুষম বণ্টনের মাধ্যমে তেল সরবরাহের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জ্বালানি সংকটে বিপর্যস্ত মীরগঞ্জ ফেরি ও ট্রলার চলাচল, লোকসানের আশঙ্কা

আপডেট সময় : ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬