সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :

পুলিশের ভয়ে প্রায় ১২ পিচ ইয়াবা ট্যাবলেট গিলে খেয়ে সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি অচেতন হয়ে পরেছে। পরবর্তীতে অচেতন মাদক কারবারিকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায়।

মাদক কারবারি সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানিয়েছেন, নীলখোলা এলাকায় মাদক বিরোধী অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেন নামের ওই যুবককে দাঁড়াতে বলা হয়। এসময় সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে প্রায় ১০/১২ পিচ ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলে। পরবর্তীতে সে অজ্ঞান হয়ে পরে। এরপর তার দেহ তল্লাশী চালিয়ে আরো বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, পুলিশ পাহারায় অচেতন ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। সুস্থ্য হলে আইনগত ব্যবস্থা গ্রহনের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

আপডেট সময় : ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬