সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বিরামপুর মিরপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ক্ষতিগ্রস্ত শত শত পরিবার,লন্ডভন্ড টিনের ঘরবাড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি -দিনাজপুরের বিরামপুর উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে বহু পরিবার। উপজেলার বিরামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিরপুর গ্রামসহ আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়,গত ১৬ মার্চ ২০২৬ রাতে প্রবল শিলাবৃষ্টির আঘাতে অনেক ঘরবাড়ির ঢেউটিন ছিন্নভিন্ন হয়ে যায়। এতে করে শহিদুল ইসলাম,মোতাহারা বেগম,জিন্নাত আলী,হবিবর রহমান,বেলাল,বাবু, আনারুল ইসলামসহ ৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী সুনিরাম হেমরম ও ফেলাসহ আরও অনেক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, শিলাবৃষ্টির তীব্রতায় এক একটি বাড়ির ৫ থেকে ৭ বান পর্যন্ত ঢেউটিন নষ্ট হয়ে গেছে। ফলে অনেক পরিবারের বসবাসের উপযোগী পরিবেশ আর অবশিষ্ট নেই। বৃষ্টিপাত অব্যাহত থাকায় তারা ঘরের ভেতরে নিরাপদে অবস্থান করতেও পারছেন না। এদিকে, আকস্মিক এ দুর্যোগে এলাকায় চরম দুর্ভোগ নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জরুরি সহায়তার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা গভীর উদ্বেগ প্রকাশ করে জানান,ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এলাকাবাসীর দাবি,দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানবেতর জীবনযাপন আরও কঠিন হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুর মিরপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ক্ষতিগ্রস্ত শত শত পরিবার,লন্ডভন্ড টিনের ঘরবাড়ি

আপডেট সময় : ০১:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬