সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

দিনাজপুর বিরামপুরে ভয়াবহ শিলাবৃষ্টির তাণ্ডব: বসবাসের অযোগ্য শত শত ঘর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাঈল ইউনিয়নের বিনাঈল গ্রামে ১৬ তারিখ দিবাগত রাতে ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ হওয়া তীব্র শিলাবৃষ্টিতে প্রায় ৬০০ থেকে ৭০০ টিনের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, শিলাবৃষ্টির আঘাতে টিনের ছাউনি সম্পূর্ণ ঝাঝরা হয়ে গেছে। ফলে অধিকাংশ ঘর এখন বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি প্রবেশ করছে,ফলে পরিবারগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, “এভাবে আর থাকা সম্ভব নয়। রাত কাটানোর মতো কোনো নিরাপদ জায়গা নেই। শিশু ও বৃদ্ধদের নিয়ে আমরা চরম বিপদের মধ্যে আছি।”এদিকে,এত বড় ক্ষয়ক্ষতির পরও এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। জরুরি সহায়তার অভাবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো অনেক কষ্টে জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি ত্রাণ, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছেও সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুর বিরামপুরে ভয়াবহ শিলাবৃষ্টির তাণ্ডব: বসবাসের অযোগ্য শত শত ঘর

আপডেট সময় : ০৮:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬