সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা আরও কার্যকর ও সহজতর করার লক্ষ্যে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। হেলেন কেলার ইন্টারন্যাশনাল-এর Transforming Lives Through Nutrition প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসমা উল হুসনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাবুগঞ্জের পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার রাড়ী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আহসান খান হিমু, রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুমন সিকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। এছাড়া প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হাসান, এগ্রিকালচার ফুড প্রকল্প অফিসার মো. মাহবুল আলম, রহমতপুর ও কেদারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের অপুষ্টির মূল কারণ সমাজের একাংশের অসচেতনতা এবং সময়মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়া। তারা বলেন, যারা সচেতন ও দায়িত্বশীল পদে রয়েছেন—তাদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই অপুষ্টিতে ভোগা শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় অপুষ্ট শিশু শনাক্তকরণ ও ব্যবস্থাপনা জোরদার হলে একদিন সমাজ থেকে অপুষ্টি নির্মূল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানটি উপজেলা পর্যায়ে পুষ্টি ব্যবস্থাপনা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা

আপডেট সময় : ১২:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬