সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সেনা ক্যাম্পের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত বাবুগঞ্জ উপজেলা ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ২৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় পূজা মণ্ডপ কমিটির সভাপতি দিলিপ কুমার রায় ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হক (৬২ ইবি)। এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যতম দায়িত্ব।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি সংখ্যালঘু ভোটারদের ওপর অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করে কিংবা ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সেনা ক্যাম্পের এ উদ্যোগকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সেনা ক্যাম্পের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬