০৭ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ভোরে নামাজ শেষে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় মৃত্যু ১ বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বাবুগঞ্জে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে

বাবুগঞ্জে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে ১৬ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সন্ধ্যা নদীর ‘ভাঙ্গার মুখ’ নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরের দিকে কিশোরটি কয়েকজন সঙ্গীর সঙ্গে নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতের টানে সে পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসে জানানো হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ কিশোরের পরিবার ঘটনাস্থলে এসে আহাজারি করছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019