সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী দরতে গিয়ে পুলিশের উপর হামলা: আহত -৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
আজকের ক্রাইম নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী ধরতে গিয়ে আসামীর লোকজনের অতর্কিত হামলায় ৬জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের ধনু মিয়ার ছেলে, মিজানুর রহমান (৪০) নামে দুটি গ্রেফতারি পরোয়ানা ও একটি নিয়মিত মামলা রয়েছে। বিজয়নগর থানার এস আই নাফিজুল ইসলাম, মশিউর রহমান ও এএসআই শেখ সাদী তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে আসামির বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসার সময় আসামী ছিনিয়ে নিতে অভিযান থাকা পুলিশ সদস্যেদের অতর্কিত হামলা চালায় আসামীর পক্ষের লোকজন। এতে অভিযানে থাকা পুলিশ সদস্যরা আহত হন। এরমধ্যে পুলিশের এএসআই শেখ সাদী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার পরও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মিজানুর রহমানকে আটক করতে সক্ষম হয়েছে অভিযানে থাকা পুলিশ সদস্যরা।

বিজয়নগর থানার সেকেন্ড অফিসার এসআই নাফিজুল ইসলাম জানান, আসামী গ্রেফতার করে নিয়ে আসার সময় আসামীর লোকজন ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এসময় তারা পুলিশের উপর অর্তকিত হামলা করে। এসময় ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ বিষয়ে ঊধ্বর্তন কর্মকর্তাদের পরামর্শে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী দরতে গিয়ে পুলিশের উপর হামলা: আহত -৬

আপডেট সময় : ০৬:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫