সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

তেঁতুলিয়ায় দলীয় শৃংখলাভঙ্গের অভিযোগে ২ যুবদল নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেনের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, উপজেলার দেবনগড় ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল জলিল ও তেঁতুলিয়া সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম সোহেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে দুইজনের দলীয় পদ–পদবি উল্লেখ করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল জলিল ও নাজমুল ইসলাম সোহেলকে যুবদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না বলে, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এ–সংক্রান্ত চিঠির অনুলিপি যুবদলের জেলা কমিটিকে দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন বলেন, আব্দুল জলিলের বিরুদ্ধে গরু চুরি, মাদকদ্রব্য সেবন, নিজেকে যুবদলের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে নিয়ে ফেসবুক লাইভ করে টাকা আদায় করে হয়রানি করা, বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো সহ নানা কর্মকান্ডের অভিযোগ তদন্তে সত্যতা পাওয়া যায়। এছাড়া তেঁতুলিয়া সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহেলের বিরুদ্ধে দলীয় পরিচয়ে বিভিন্ন মানুষের কাছে চাঁদাবাজি, মাদকদ্রব্যের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমান পাওয়া যায়। তাই দলীয় শৃঙ্খলা ঠিক রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড তদন্তে তা প্রমাণিত হওয়ায় দলীয় পদ থেকে তাদের দুজনে বহিষ্কার করা হয়েছে।
এই সিদ্ধান্তের কারণে আশাকরি সংগঠনের আর কেউ এমন কাজ করতে সাহস পাবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় দলীয় শৃংখলাভঙ্গের অভিযোগে ২ যুবদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ০২:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫