সংবাদ শিরোনাম ::
অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা : অভিযোগকারী পেলেন ১ লাখ ২৫ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
খুলনার সোনাডাঙ্গায় লাজ ফার্মা থেকে ভেজাল ও নকল ওষুধ কিনে প্রতারিত হয়েছিলেন মো. সাইফুল্লাহ আল রাব্বি। ওই অভিযোগের ভিত্তিতে খুলনার রয়্যাল মোড়ে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করেন। সেই জরিমানার ২৫ শতাংশ টাকা তুলে দেওয়া হল অভিযোগকারীকে।

বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার অভিযোগকারী মো. সাইফুল্লাহ আল রাব্বির হাতে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম সহ অন্যান্যরা।

জাতীয় ভোক্তা অধিকার দপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, এ বছরের মে মাসে মো. সাইফুল্লাহ আল বাব্বি নামে একজন ভোক্তা তার মায়ের জন্য চুলকানি নিরাময়ের জন্য একটি লোশন ক্রয় করেন। যেটি ফিলিপাইনের তৈরি বলে চালিয়ে দেওয়া হয়েছিল। আসলে পণ্যটি ঝিনাইদহের একটি ভুয়া প্রতিষ্ঠানের তৈরি। সন্দেহ হলে তিনি বিষয়টি ওই মাসের ৩১ তারিখে ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ জানায়।

এ অভিযোগের ভিত্তিতে কার্যালয়ে ৩টি শুনানি হয়েছে। শুনানি শেষে ১৮ আগস্ট খুলনা রয়্যাল মোডে লাজ ফার্মায় অভিযান চালায় ভোক্তা অধিকার। ওষুধসহ সরবরাহকারী প্রতিষ্ঠান এডোরাবেলা হেলথকেয়ারের প্রতিনিধি মো. তানভীর আহমেদ পলাশকে নকল ও ভোজাল ওষুধসহ ভোক্তা অধিকারের কর্মকর্তারা ধরে ফেলে। পরবর্তীতে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে উভয় প্রতিষ্ঠানের পক্ষে ঘটনার সত্যতা স্বীকার করলে উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধরা ৪১, ৪৪ ও ৫০ অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৭৬(৪) ধারা অনুযায়ী ২৫ শতাংশ হিসেবে অভিযোগকারীর হাতে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয় এবং বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা : অভিযোগকারী পেলেন ১ লাখ ২৫ হাজার টাকা

আপডেট সময় : ০৫:২৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫