সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

দর্শনার এক নারীকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনিঃ
চুয়াডাঙ্গার আদালত দর্শনার আকুন্দবাড়িয়ার প্রায় ত্রি ডজন মামলার আসামীকে রশিদাকে মাদকদ্রব্য ফেনসিডিল রাখার দায়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রশিদা বেগম (৫৮) দর্শনা থানাধীন আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।২০১৬ সালের ৯ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ায় ফেনসিডিল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রশিদা খাতুনকে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মফিজুল ইসলাম দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।মাদকদ্রব্য অফিসের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ২০১৭ সালের জানুয়ারি মাসে দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ৮ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণের পর বিচারক বুধবার দুপুরে রায় ঘোষণা করেন। রায়ে রশিদা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য রশিদা ত্রি ডজন মাদক মামলার আসামী বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনার এক নারীকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫