সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাবুগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন বেগম সেলিমা রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্ত ইসলাম: বিশেষ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাহেরচর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ আব্দুল্লাহ আল আবিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান ।

বুধবার (৬ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে শহীদ আব্দুল্লাহ আল আবির এর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। এ সময় শহীদদের রূহের মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও স্মরণ করা হয় বৈষম্য ও কোটা সংস্কার বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বাবুগঞ্জ উপজেলার ফয়সাল আহাম্মেদ শান্ত ও রাকিব হোসাইন রাজিব সহ দেশের অন্যান্য শহীদদের।

বেগম সেলিমা রহমান এ সময় বলেন, “এই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের বলিদান আমাদের প্রেরণা।” এই দেশে আর কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপি’র সম্মানিত সদস্য ইসরত হোসেন কচি তালুকদার, বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন, রহমতপুুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান মিল্টন, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন খান, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ রিয়াজ হোসেন,পারভেজ খান, বাবুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ সজিব হোসেন, বাবুগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ আল মামুন, কৃষক দল নেতা মিরাজ শরীফ সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন বেগম সেলিমা রহমান

আপডেট সময় : ০৮:৪৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫