সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আজ এক অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা ও তাঁদের অভিভাবকগণ। এ সময় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত শিক্ষার্থী এবং উপজেলা পর্যায়ে মেধাবী হিসেবে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সভাপতিসহ অন্যান্য অতিথিরা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতি বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। সে জন্য তোমাদের হতে হবে পরিশ্রমী ও সৎ। পড়াশোনার প্রতি মনোযোগী হলেই ভবিষ্যতে দেশ ও জাতির জন্য কিছু করা সম্ভব।”

অনুষ্ঠানে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়, যা শিক্ষার্থীদের মনোবল আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫