সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী

ঘোড়াঘাটে সড়কে অভিযান ৪৮ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দনি আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ কাগজপত্র ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে মামলা করা হয়।
বুধবার (২৩ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার মিশনমোড়ে পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে ড্রাইভিং ৪টি, হেলমেট ৫টি, রেজিস্ট্রশন ১টিসহ ১০টি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেনাবাহিনীর সদস্যরা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় চেকপোস্টে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর আহাদ ও ক্যাপ্টেন সাফিন এবং ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট ইনচার্জ (/টিএসআই) আবুল কালাম। তারা যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট পরিধান সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে সড়কে অভিযান ৪৮ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫