সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে প্রতীকী ম্যারাথন ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে প্রতীকী ম্যারাথন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৭ টায়
চুয়াডাঙ্গায় জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে “জুলাই পুনর্জাগরণ ২০২৫” উপলক্ষে এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথনটি চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে থেকে এর শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এই ধরনের আয়োজনে অংশ গ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্ম জাতীয় চেতনায় উজ্জীবিত হবে এবং একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাবে।”
উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া প্রতীকী ম্যারাথনটি চুয়াডাঙ্গা সরকারি কলেজের গেট থেকে যাত্রা শুরু করে নির্ধারিত রুট অতিক্রম করে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রাণবন্ত উচ্ছ্বাস ও উদ্দীপনা। নানা বয়সের মানুষ এতে অংশগ্রহণ করে জাতীয় চেতনা ও ক্রীড়া মনোভাবকে তুলে ধরেন।
ম্যারাথন শেষে সার্কিট হাউস প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রথম তিনজন বিজয়ী হিসেবে সজল, সবুজ ও সুজনকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়।
এই প্রতীকী ম্যারাথন আয়োজনের মাধ্যমে চুয়াডাঙ্গার সাধারণ জনগণের মধ্যে দেশপ্রেম, ঐক্যবদ্ধতা ও ক্রীড়াবান্ধব মনোভাব আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে প্রতীকী ম্যারাথন ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১১:১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫