সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে-নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যে সংবিধান বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রকে বিভাজিত করেছে, বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র পরিণত করেনি,সেই সংবিধানের পরিবর্তন করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে। যেখানে মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান এবং ব্রিটিশবিরোধী ১৯৪৭ সালের জনআকাঙ্ক্ষার কথা থাকবে।
বুধবার দুপুরে চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসান চত্বরে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, যারা গণহত্যা চালিয়ে আমার ভাইদের হত্যা করেছে। তাদের বিচার না করে নির্বাচন নয়। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন।
তিনি আরও বলেন, আপনাদের বিচার করতে হবে কারা ফ্যাসিবাদের বিপক্ষে লড়েছে। কারা জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করেছ। যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। সেই জায়গায় অন্যরা বসার ব্যবস্থা করতে চাইছে। আপনারা বিচার বিশ্লেষণ করে সমর্থন করুন। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত চুয়াডাঙ্গা গড়ে তুলুন। আমরা গণঅভ্যুত্থানের পর নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও আদালত চেয়েছিলাম; কিন্তু আমরা দেখছি প্রশাসনে যারা রয়েছেন তারা একটি দলের হয়ে কাজ করতে শুরু করেছে।জুলাই ঘোষণাপত্র ও সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, শহীদ পরিবার যারা আছে তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। শুধু এই সরকার না, যেই সরকারই ক্ষমতায় আসুক, এটা করতে হবে। এটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি। যে জুলাই ঘোষণাপত্রে এই শহীদদের কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে। জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের কী কী সংস্কার লাগবে সেই কথা থাকবে। আমরা এই দুটি দাবিতে সারা দেশে পদযাত্রা করছি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম মূখ্য সংগঠক(দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।পরে নাহিদ ইসলামের নেতৃত্বে দর্শনার ঝাঝাডাঙ্গায় সাত দিন আগে বিএসএফ’র গুলিতে নিহত বাবুর মরদেহ মঙ্গলবার রাতে আইনি প্রক্রিয়ার ফেরত পাবার বিষয়টি জানতে পেরে সেখানে বাবুর পরিবারের সাথে দেখা ও কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে-নাহিদ ইসলাম

আপডেট সময় : ১১:১৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫