দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন পরিদর্শনে পশ্চিমাঞ্চলীয় জিএম
- আপডেট সময় : ০২:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের (রাজশাহী) মহাব্যবস্হাপক মো. ফরিদ আহম্মেদ দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের অবকাঠামো উন্নয়নের জন্য পরিদর্শন করেছেন।
মঙ্গলবার বেলা ১১ টায় ১১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে দর্শনা আন্তর্জাতিক স্টেশনে আসেন পশ্চিমাঞ্চলীয় জোনের (রাজশাহী) মহাব্যবস্হাপক মো. ফরিদ আহম্মেদ।রেল স্টেশন ম্যানেজার মির্জা কামরুল ইসলাম জানান,বেলা ১১ টার দিকে রেলওয়ের রাজশাহী বিভাগীয় জেনারেল ম্যানেজারসহ ১১ সদস্যের একটি প্রতিনিধিদল রেলওয়ের বিশেষ ট্রলিযোগে দর্শনায় এসে পৌঁছে। তার পরেই দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের জন্য সীমান্তের জিরো পয়েন্ট থেকে রেলবন্দরের শেষ সীমানা পর্যন্ত পরিদর্শন করেন।পরে দর্শনা প্রেসক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সাথে দীর্ঘ আলোচনা করেন। নেতৃবৃন্দরা দর্শনাবাসীর দাবির পক্ষে চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দর্শনা হল্ট স্টেশনে স্টপিজের বিষয়ে কথা বলেন।
এসময়ে রেলওয়ের রাজশাহী বিভাগীয় জিএম ফরিদ আহম্মেদ সাংবাদিক ও দর্শনার জন সাধারণের উদ্দেশ্য বলেন দর্শনা থেকে ঢাকাগামী নতুন নামে ট্রেনচালু করার উদ্দেশ্যেই সিডিউল অনুযায়ী পরিদর্শন করা হলো, যা এলাকাবাসীর জন্যই সু্বিধা হবে বলে মনে করছি।এ সময় রেলওয়ের পশ্চিম জোনের চিপ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাসসহ ১১ সদস্যের প্রতিনিধি দল উপস্হিত ছিলেন। এ ছাড়া দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন,সাংবাদিক মাহমুদ হাসান রনি, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মো. তানভির অনিক, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাক্ষ আজিজুর রহমানসহ রাজনৈতিক দলের নেতা কর্মী, বাজার কমিটির প্রতিনিধি ও রেলওয়ের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।


























