সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

চুয়াডাঙ্গায় পুলিশ সুপার কতৃক ‘টিআরসি’দের প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলায় পুলিশ বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “নবনিযুক্ত টিআরসি সদস্যরা পুলিশের ভবিষ্যৎ। তাঁদের শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে আদর্শ পুলিশ সদস্য হিসেবে গড়ে উঠতে হবে। ব্যবহারিক প্রশিক্ষণ সে লক্ষ্য পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, “জনগণের আস্থা অর্জন করতে হলে পেশাদারিত্ব, মানবিকতা ও আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। দেশ ও মানুষের সেবায় নিজেকে সৎ ও নিষ্ঠাবান হিসেবে গড়ে তোলার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”ব্যবহারিক এ প্রশিক্ষণে টিআরসিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—সেবা প্রত্যাশীদের সঙ্গে পেশাগত আচরণ, আত্মনিয়ন্ত্রণ, কায়িক প্রশিক্ষণ, আইন ও বিধিবিধান, অস্ত্রচালনা, মানবাধিকার ও জনসেবামূলক মনোভাবের বিকাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থী টিআরসি সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় পুলিশ সুপার কতৃক ‘টিআরসি’দের প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় : ১১:৪৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫