সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

স্কয়ার ফার্মাসিটিক্যালের কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: আবু সুফিয়ান  
পঞ্চগড় প্রতিনিধি: 
পঞ্চগড়ের বোদা উপজেলায় ওষুধ সরবরাহ কাজে নিয়োজিত কাভার্ড ভ্যানের ধাক্কায় দিপু চন্দ্র বর্মন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক কামিনী রায় (১৭)। বুধবার দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি দিঘী এলাকায় ময়দানদিঘি-তেপুকুরিয়া  সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করে চালক আব্দুস সালাম (৪২) কে আটক করেছে পুলিশ।

নিহত দিপু চন্দ্র বর্মন উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গুঞ্জন পাড়া গ্রামের বুধারু বর্মনের  ছেলে। দিপু পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফল প্রত্যাশী ছিল। 

নিহতের পরিবারের বরাত দিয়ে বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী জানান, বুধবার দুপুরে বোদা উপজেলা পরিষদ এলাকা থেকে নিজের জন্ম নিবন্ধন সংশোধন করতে যান কামিনী রায়। এসময় বিদ্যুৎ বিল বেশি হওয়ায় অভিযোগ দিতে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে যান দিপু চন্দ্র বর্মন। পরে তারা  মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে তারা বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি দিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঔষুধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওষুধ সরবরাহের কাজে নিয়োজিত একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে সড়কের উপরে ছিটকে পড়েন দীপু ও কামিনী। এ সময় দিপু মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে দিপুকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওপরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। তবে কামিনী শরীরের বিভিন্ন অঙ্গে সামান্য আঘাত পান। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় অবস্থান করছেন। 

এদিকে ঘটনার পরপরই ওষুধ সরবরাহের কাজে নিয়োজিত কাভার্ড ভ্যানটিকে স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়। এছাড়া চালককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরে নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক কাভার্ড ভ্যান আমরা জব্দ করেছি। চালক কেও আটক করা হয়েছে। এ ঘটনা নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্কয়ার ফার্মাসিটিক্যালের কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫