সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশাল নথুল্লাবাদে লুটপাটের ঘটনায় আ.লীগ নেতা সালাম জেলহাজতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশাল নথুল্লাবাদ সেন্টার পয়েন্ট মার্কেটে ভুয়া সমন্বয় ও সেনাবাহিনী পরিচয়ে চাঁদা না পেয়ে হামলা ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আবদুস সালাম মল্লিক কে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ জুন) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে আসামি উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোঃ সাদিক আহমেদ জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন (বরিশাল বিমান বন্দর থানা)।
চলতি বছরের ৩০ মে রাতে নথুল্লাবাদ ওই সেন্টার পয়েন্ট মার্কেটে চাঁদার দাবিতে একদল যুবক সমন্বয়ক ও সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে বাদী সহ চার জনকে পিটিয়ে কুপিয়ে জখম করে। হামলাকারীরা এ সময় একটি মোটরসাইকেল সহ অফিসে থাকা নগদ টাকা, কাগজপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল বিমান বন্দর থানা পুলিশ ও বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম।
চলতি মাসের ৪ জুন বরিশাল বিমানবন্দর থানার অন্তর্ভুক্ত পূর্ব পাংশা গ্রামের মো. শাহজান হাওলাদারের ছেলে আক্তার হোসেন খোকা আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এফআইআর এর নির্দেশ দেন।
দায়েরকৃত মামলার অন্য আসামিরা হলেন- বরিশাল মহানগর ছাত্রদল নেতা রাসেল আকন, সমন্বয়ক পরিচয়দানকারী শাওন ও নথুল্লাবাদ এলাকার আলাউদ্দিন আলাল সহ অজ্ঞাত ২০/২৫ জন।
উল্লেখ্য, আসামি আবদুস সালাম হলেন- বরিশাল মহানগর বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি এবং ওয়েস্টার্ন ফার্মেসির মালিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল নথুল্লাবাদে লুটপাটের ঘটনায় আ.লীগ নেতা সালাম জেলহাজতে

আপডেট সময় : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫