সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পালিয়ে থাকার পরে বুধবার সাড়ে ১০টার দিকে শহরের ২৫ নং ওয়ার্ডের কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন বিএনপি অফিস পোড়ানোসহ একাধিক মামলায় অভিযুক্ত।

সাবেক এই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার রাত ১০টার দিকে জসিম উদ্দিন বাড়ির পাশে ব্রাঞ্চ রোডে আসেন। এর কিছুক্ষণ পরেই কোতয়ালি পুলিশের একটি টিম সেখানে পৌঁছে যায়। একপর্যায়ে পুলিশ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে থানার উদ্দেশে রওনা দেয়।

পুলিশ জানিয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপি অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দীর্ঘ ১০ মাস তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাগরদী ব্রাঞ্চ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫