সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় নদীর চরের মাটি কেটে নেওয়ার অভিযোগে ৬ ট্রলারসহ ইটভাটার ১৪ শ্রমিক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ইট তৈরীর জন্য সন্ধ্যা নদীর চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগে উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মনকাঠি গ্রামের মেসার্স শুভ এন্টারপ্রাইজ নামক ইটভাটার ১৪ শ্রমিককে ৬টি মাটি ভর্তি ট্রলারসহ আটক করেছে থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী ওই ইট ভাটার মালিক। আটককৃত শ্রমিকরা হলেন আল-আমিন খান (২৬), মো. বিল্লাল হোসেন (৩৮), মো.নুরুজ্জামান(২৬), মো. আব্দুল হাই (২৮)ফরিদ হোসেন(৪৫).আ.মজিদ (৪০). মো. ইউসুফ আলী (২৮) ,মো.শরিফুল ইসলাম (৩০), মো. মাসুম বিল্লাহ্ গাজী (২২), মো.হযরত বিল্লাহ (৩৭), মো. নুরুল হক (৩১),ইসরাফিল খান (৪০),মো, ইশার আলী (৩৮),মো. ইসমাইল গাজী (৩৮)। আসামীদের বাড়ি সাতক্ষিরা জেলার শ্যামনগর থানা এলাকায়। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের দত্তপাড়া এলাকার সন্ধ্যা নদীর চরের মাটি কেটে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটি ভর্তি স্টীল বডির ৬টি ট্রলারসহ ওই ১৪ শ্রমিককে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই ১৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেন। এদিন (সোমবার) দুপুরে তাদেরকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ইটভাটার মালিক আ.জলিল ঘরামীর ছেলে ও ভাটার পরিচালক সৌরভ ঘরামী জানান, ভাটার জন্য নদীর চরের মাটি নয়,ব্যক্তি মালিকানাধীন জমির মাটি তারা ক্রয় করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, সন্ধ্যা নদীর চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার সময় মাটি ভর্তি ৬টি ট্রলারসহ ১৪ শ্রমিককে আটক করার পরে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে সন্ধ্যা নদীর তীরবর্তী বাসিন্দাদের অভিযোগ, উপজেলার ইটভাটাগুলোর ইট তৈরীর জন্য নদীর তীরে জেগে ওঠা চর ও ফসলি জমির মাটি কেটে নেওয়ায় নদীর ভাঙন তীব্ররূপ ধারণ করে শত শত পরিবার নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছেন। আর ভাটার মালিক ও মাটি বিক্রেতারা আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। প্রসঙ্গত,স্থানীয় একটি প্রভাবশালী চিহিৃত চক্র বছরের পর বছর ধরে সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকার চর ও ফসলি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করছেন। আবার অনেক ভাটা মালিকদের বিরুদ্ধে সরাসরি ভেক্যু ও শ্রমিক দিয়ে চর ও ফসলি জমির মাটি কেটে নেওয়ারও অভিযোগ রয়েছে। ভাটাগুলোতে কাঠ পোড়ানোর অভিযোগতো রয়েছেই। উল্লেখ্য, বানারীপাড়া উপজেলার সিংহভাগ ইটভাটার বৈধতা নেই। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় নদীর চরের মাটি কেটে নেওয়ার অভিযোগে ৬ ট্রলারসহ ইটভাটার ১৪ শ্রমিক আটক

আপডেট সময় : ০৫:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫