সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে নানা আয়োজনে পালিত হলো স্থানীয় সরকার দিবস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রঙ্গণে মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), জেলা পরিষদ ইমরান শাহারিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার এবং উপজেলা নির্বাহী অফিসার, ঝালকাঠি সদর ফারহানা ইয়াসমিন। এছাড়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে ব্যানার ও ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র‍্যালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায়

গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের সচিবসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের মতামত তুলে ধরেন।

আলোচনায় অতিথিবৃন্দ স্থানীয় সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব, গণতান্ত্রিক কাঠামোতে এর ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বক্তারা স্থানীয় সরকারের কার্যক্রম আরও জনবান্ধব ও দক্ষতার সঙ্গে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে নানা আয়োজনে পালিত হলো স্থানীয় সরকার দিবস

আপডেট সময় : ০৬:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫