সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গায় চুরি বন্ধের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরির প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা প্রিন্স প্লাজার সামনে শতাধিক ব্যবসায়ী এই মানববন্ধনে উপস্থিত হয়। সম্প্রতি চুয়াডাঙ্গার শহীদ আবুল কাশেম সড়কের একটি মোবাইল ফোনের দোকানে সকাল বেলা প্রায় ৩৫ লাখ টাকার দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।তার প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন শহরে ক্রমাগত চুরির ঘটনা বাড়লেও পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। চোর শনাক্ত হলেও তাদের গ্রেফতার কিংবা চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের সফলতা তেমন নেই।নাফি টেলিকমের স্বত্বাধিকারী মাইনুল হাসান রিপন বলেন, ক্রমাগত চুরির ঘটনা আমাদের নিরাপত্তাহীনতার বার্তা দিচ্ছে। আমার অন্য দোকানেও চুরির ঘটনা ঘটেছে। দু’দিন আগে আমার দোকানে ২৮ লাখ টাকার মোবাইল ও নগদ ৭ লাখ টাকার চুরি হয়েছে। সব মিলিয়ে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি। শহরের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিরাপত্তার ঘাটতি রয়েছে। পুলিশ প্রশাসনকে আরও তৎপর হতে হবে। না হলে চুরি-ডাকাতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে। খুব শিগগিরই চোরচক্রকে সনাক্ত করে গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় চুরি বন্ধের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট সময় : ০১:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪