সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে পরিবহন যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক — ২ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো।

বরিশালে যাত্রীবাহী দুটি বাসে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ যাত্রীবেশী তিন মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।আটককৃতরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রবিপুর এলাকার সালাম হাওলাদারের ছেলে মান হাওলাদার, কুড়িগ্রামের সুতিরপাড় এলাকার আহালু শেখের ছেলে আবু সাঈদ ও বরগুনার পাথরঘাটার পূর্ব লেমুয়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে রায়হান ইসলাম।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে  বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় একাধিক বাসে তল্লাশি চালানো হয়। বেলা ১২টার দিকে চট্টগ্রাম থেকে বরিশালগামী আলিফ পরিবহনের বাসে তল্লাশি চালানোর সময় আবু সাঈদ ও মান হাওলাদারের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ব্যাগের ভেতর থেকে এক হাজার পিস ইয়াবা বের করে।’তিনি আরও জানান, অভিযান চালানোর দুই ঘণ্টা পর সোর্স মারফত জানা যায়, ইয়াবার আরও চালান আসছে। ওই সংবাদের ভিত্তিতে আবারও বাসে অভিযান চালানো হয়।বরিশালগামী সাকুরা পরিবহনে তল্লাশি চালিয়ে একইভাবে মাদক বিক্রেতা রায়হান ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে রায়হান ৩ হাজার পিস ইয়াবা তাদের হাতে তুলে দেন।
গোয়েন্দা কর্মকর্তা এনায়েত হোসেন আরও বলেন, ‘এরপর আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিন জনকে থানায় সোপর্দ করা হয়।’ 
 
নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে পরিবহন যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক — ২ 

আপডেট সময় : ০৮:০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪