সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

পটুয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পটুয়াখালীর রাঙ্গাবালীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহকে (জাকির সরদার) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাকে গলাচিপা আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: মাহাতাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওই মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের গত ৩০ মে স্কুলের অফিস কক্ষে নিয়ে তৃতীয় শ্রেণির ৯ বছর বয়সী ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২৬ নম্বর চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহের বিরুদ্ধে।

এ অভিযোগে গত ১ জুন তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ধর্ষণচেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা মামলাটি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪