সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

রংপুরে জাতীয় পার্টির লাঠি মিছিল, ভিপি নুরকে হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রংপুরে লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। সমাবেশ থেকে হামলার ইন্ধনদাতা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন ছাত্রের নোংরা রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।

শনিবার (২ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাুল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে লাঠি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পায়রা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্না, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফারুক হোসেন মন্ডল, মহানগর শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিম, মহানগর জাতীয় অটো শ্রমিক পার্টির সভাপতি তসলিম উদ্দিন প্রধান উচ্ছল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির উপর আস্থা আনায় ভিপি নুর সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ব্যবহার করে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দলের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করবে।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ভিপি নুরের গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গোটা দেশে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। আমরা ইসরাইলের টাকায় চলা গণঅধিকার পরিষদকে হিসাব করি না। কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে আমরা প্রস্তুত রয়েছি।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুলাহকে ব্যবহার করে জাতীয় পার্টিকে ধ্বংসের পাঁয়তারা করছে। আমি ভিপি নুরসহ অন্যদের হুঁশিয়ারি দিতে চাই। রাজপথে পথে দেখা হবে, রাজপথে স্লোগান হবে, রাজপথে রক্ত যাবে, রাজপথে মিছিল হবে, হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে আমরা প্রস্তুত আছি ও থাকব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রংপুরে জাতীয় পার্টির লাঠি মিছিল, ভিপি নুরকে হুঁশিয়ারি

আপডেট সময় : ১২:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪