সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

রাষ্ট্র সংস্কারের অগ্রপথিক বিএনপি ডা. এ জেড এম জাহিদ হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাবউদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘রাষ্ট্র সংস্কারের অগ্রপথিক বিএনপি। ‘এখন রাষ্ট্রের যে সব বিষয় সংস্কারের জন্য কমিশন করা হচ্ছে, সেগুলো বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির পক্ষ থেকে ২০১৭ সালে ভিশন ২০৩০–এ দিয়েছিলেন।
২ নভেম্বর শনিবার বেলা ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্তে ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় পৌর ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা জাহিদ হোসেন বলেন, ২০২২ সালে তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে দফা দিয়েছিলেন তার মধ্যে এ সব বিষয়ের উল্লেখ ছিল। এ ছাড়া ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যেও এসব সংস্কার কর্মসূচি ছিল। কাজেই আমাদের নেতারা যেটি ১৭ সাল ২২ সাল এবং ২৩ সালে তৈরি করেছিলেন, সেটি আজকের জেনারেশন গ্রহণ করছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় সংস্কার চায়। বিএনপি একটি আধুনিক রাজনৈতিক দল। বিএনপি একটি গণতন্ত্রমনা রাজনৈতিক দল, মানুষের আকাঙ্ক্ষাকে একত্রিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক দল। সে জন্যই বিএনপি ১৭, ২২ এবং ২৩ সাল থেকে সংস্কারের জন্য কাজ করছে। আজকে অন্তবর্তীকালীন সরকার সেই লাইনেই হাঁটছে। বিএনপি হচ্ছে এটির অগ্রপথিক।’
মাহতাবউদ্দিন আল মাহমুদ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাষ্ট্র সংস্কারের অগ্রপথিক বিএনপি ডা. এ জেড এম জাহিদ হোসেন

আপডেট সময় : ১২:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪