সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

তেঁতুলিয়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী তেঁতুলিয়ায় পালিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন। যুবদল নেতা দেলোয়ার হোসেন নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আল করিম সরকার, ওলামা দলের আহবায়ক সোহরাব আলী, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সোহেল রানা মানিক প্রধান, সামিউল করিম, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, শালবাহান ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান প্রমূখ।
এছাড়াও বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে দেশ একটি কলংক অধ্যায় অতিক্রম করেছে। দেশে এখন সকল রাজনৈতিক দল গুলো স্বাধীন ভাবে কথা বলার সুযোগ পেয়েছে। গত ১৬ বছর আমাদেরকে কোন মিটিং মিছিল সভা করতে দেয়া হয়নি। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করেছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ ভাবে দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪