সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার শ্মশানপাড়ায় আলোচিত মাদক ব্যবসায়ী মহিলালীগের রুপা অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর সদস্যরা এক নারী চোরাকারবারীর বাড়িতে অভিযান চালিয়ে রাইফেল, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তাকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়ার বটে আলীর মেয়ে, জেলা মহিলালীগের সদস্য ও জীবননগর ইসলাম পাড়ার মিরাজুল ইসলামের স্ত্রী রুপা খাতুন(৩৫) ‘র শ্বশান পাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।এ সময় রুপার বাড়ি থেকে পয়েন্ট ২২ মি:মি: রাইফেল, অপটিক্যাল সাইট, নগদ সাড়ে ৭ লাখ টাকা, ৩টি মোবাইল, ২টি দেশীয় অস্ত্র (কিরিচ), ১টি হুক্কা এবং ৬টি মদের বোতল উদ্ধার করে।এছাড়া আলোচিত এই নারী রুপার বিরুদ্ধে নিজ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মাদকব্যবসা ও পতিতাবৃত্তির অভিযোগ ছিল।সম্প্রতি রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা, নিজে একাধিক বিবাহ করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ নিয়ে বিভিন্ন পত্রিকা সংবাদ প্রকাশিত হয়।
চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, আটককৃত আসামি রুপা এবং মালামাল সামগ্রী পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারশেন) হোসেন আলী জানান, এ ঘটনায় রুপার বিরুদ্ধে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার শ্মশানপাড়ায় আলোচিত মাদক ব্যবসায়ী মহিলালীগের রুপা অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার

আপডেট সময় : ০২:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪