সংবাদ শিরোনাম ::
দর্শনায় ডিবির হাতে ৭ কেজি গাঁজাসহ ১ ব্যাক্তি আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনায় ডিবির হাতে ৭ কেজি গাঁজাসহ ১ মাদককারবারী আটক হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই (নিঃ)/ মুহিদ হাসান, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দর্শনা দক্ষিন চাদপুর অভিযান চালায়। এসময় বিরোধী অভিযান পরিচালনাকালে সামাদ ট্রেডার্স দোকানের সামনে হতে চাদপুরের রবিউল ইসলামের ছেলে মোঃ রাসেল (৩০) আটক করে।পরে তার দেহ তল্লাসী করে ও একটি ব্যাগ হতে ৭ কেজি গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরে দর্শনা থানায় মামলা রুজু করা হয়।

























