সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

অধিনায়ক হয়েই কাল মাঠে নামছেন সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
যুক্তরাষ্ট্রের ডালাসে আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। যেখানে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল রোববার মাঠে নামবেন সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। ইতোমধ্যে দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে অধিনায়কও ঘোষণা করেছে। ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে সামাজিক নানা সচেতনতার বার্তাও দেওয়া হবে।

এনসিএলের সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব ও তামিম ইকবাল। বিপিএলের পর এটাই তাদের একইসঙ্গে খেলা টুর্নামেন্ট। সাকিব-তামিম দুজনের ক্লাব অবশ্য ভিন্ন ভিন্ন। ১০ দিনের ১০ ওভারের এই আসরে তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। টুর্নামেন্টে পার্টনার হিসেবে আছে রেড ক্রস। সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্ট থেকে লাভবান হলে, সব অর্থ দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে।

আগামীকাল নিজের প্রথম ম্যাচ খেলার আগে লস অ্যাঞ্জেলস ফেসবুক পেজে একটি বার্তায় সাকিব বলেছেন, ডালাসে ৪ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পরবর্তীতে আরেকটি পোস্টে সাকিবকে অধিনায়ক ঘোষণা করে দলটি। লস অ্যাঞ্জলস কাল স্থানীয় সময় সকাল ১০টায় মুখোমুখি হবে নিউইয়র্ক লায়ন্সের। সাকিবের প্রতিপক্ষ দলের অধিনায়কত্বে থাকছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি।

সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস শক্ত দল গড়েছে। তবে সবচেয়ে বড় নাম কোচিং পদে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কোচিং করানো মিকি আর্থার সেই দলের প্রধান কোচ। আর দলে সাকিবের সতীর্থ হিসেবে থাকছেন পাকিস্তানের রুম্মান রায়েস, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের টাইমাল মিলস, আফগানিস্তানের হাশমতউল্লাহ শহিদি আর অস্ট্রেলিয়ার জো বার্নস এই লিগে হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অধিনায়ক হয়েই কাল মাঠে নামছেন সাকিব

আপডেট সময় : ০৪:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪