সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ার সাংবাদিকদের সংগঠন তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জাবেদুর রহমান জাবেদ’কে আহবায়ক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি আতিকুজ্জামান শাকিলকে যুগ্ম আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে প্রেস ক্লাবের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন দৈনিক ইনকিলাবের আবু তাহের আনসারী, আমাদের সময়ের এসকে দোয়েল ও চ্যানেল এস’র আহসান হাবিব।
গত ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারস্থ বাংলা হোটেলের দ্বিতীয় তলায় তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আনসারী, জাবেদুর রহমান জাবেদ, এম এ বাসেত, আতিকুজ্জামান শাকিল, এসকে দোয়েল, রনি মিয়াজী, আহসান হাবীব, মোবারক হোসেন, জুলহাস উদ্দিন আল আমিন, হাফিজুর রহমান হাবিব, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম রতনসহ ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন সাংবাদিকবৃন্দ।
তেঁতুলিয়ায় সাংবাদিকদের চলমান দুটি সংগঠন ঐক্যবদ্ধভাবে এক সঙ্গে পথচলার অঙ্গীকারাবদ্ধ হলে তেঁতুলিয়া প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন ক্লাবের সভাপতি সোহরাব আলী। একই সাথে তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবটিও বিলুপ্তি ঘোষণা করেন ক্লাবটির নেতৃবৃন্দ। পরে একটি আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এখন থেকে তেঁতুলিয়ায় একমাত্র সাংবাদিকদের সংগঠন তেঁতুলিয়া প্রেস ক্লাব নামে পরিচালিত হবে। সভায় সবার উপস্থিতির ঐক্যমতের ভিত্তিতে একমাস মেয়াদে সম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
নব গঠিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জু, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, পঞ্চগড় প্রেসক্লাবের আহবায়ক সরকার হায়দার আলীসহ জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪