সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

ঝালকাঠিতে নবাগত জেলা প্রশাসক’র মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

1

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক আশরাফুর রহমান জেলায় কর্মরত সাংবাদিক, সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, আইনজীবী ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় করেন।জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওসার হোসেন, সিভিল সার্জন ডা: এইচএম জহিরুল ইসলাম, বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদুল হক, নায়েবে আমীর এড. বিএম আমিনুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি এড. আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক এড. আব্দুল আলিম, পূজা উদযাপন কমিটির জেলা সভাপতি অধ্যাপক ডা: অসীম সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার দিলীপ কুমার হালদার, দূরযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিয়াউল হাসান পলাশ, প্রেসক্লাব সভাপতি কাজি খলিলুর রহমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু মিডিয়া ফোরামের সভাপতি মো: মনির হোসেন, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদ কর্মীবৃন্দ। সভার শুরুতে জেলা প্রশাসক নিজের পরিচয় দিয়ে উপস্থিত সকলের পরিচয় গ্রহন করেন।

উল্লেখ্য ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক আশরাফুর রহমান ঝালকাঠি তাঁর কর্মস্থলে যোগদান করেন। তিনি মতবিনিমিয়কালে বলেন, “সকলের সহযোগীতা ও পরামর্শ নিয়ে ঝালকাঠির উন্নয়ন ও আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন। তিনি ঝালকাঠি জেলার সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। ইকোপার্কের জমি নিয়ে মামলা ও ইকোপার্ক দখলমুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহন করবেন বলে সভায় জানান। এছাড়াও তেলের ডিপো স্থানান্তর, জলাবদ্ধতা, নদী খাল দখলমুক্ত করার ব্যাপারে উদ্যোগ গ্রহন করবেন । এসকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে নবাগত জেলা প্রশাসক’র মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪